ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news

উজিরপুরে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা

উজিরপুরে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত্যা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের উজিরপুরে স্ত্রীর সাথে অভিমান করে স্বামী আত্মহত্যা করেছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত হোসেন রাজিব পেশায় ‍একজন কৃষক। সে ‍উপজেলার বামরাইল ‍ইউনিয়নের আটিপাড়া গ্রামের বাসিন্ধা।  উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ ‍এ তথ্য নিশ্চিত করেছেন।  

নিহতর ভাই সাকিবুর রহমান জানান, শুক্রবার সকালে রাজিব ও তার স্ত্রীর মধ্যে  তুচ্ছ ঘটনা নিয়ে রাগারাগি হলে বিকালে বাপের বাড়ি চলে যায়। ওইদিন রাতে রাজিব রাতের খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে যায়। শনিবার সকালে ডাকাডাকি করলে কোন শাড়াশব্দ না পেয়ে ঘরের বেড়া ভেঙে ভিতরে ডুকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই এবং পুলিশকে সংবাদ দেই। 

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, ঘটনা শুনে পুলিশ পাঠিয়েছি। পরিবারের কোন পক্ষে অভিযোগ না থাকায় এবং লাশ সুরতহাল না করার অনুরোধ করায় তাদের পরিবারের লোকজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন