আগৈলঝাড়া থানা প্রথম অর্ধবার্ষিক ও প্যারেড পরিদর্শন

বরিশালের আগৈলঝাড়া থানা প্রথম অর্ধ বার্ষিক এবং থানা পুলিশ কর্তৃক প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনী। শনিবার সকালে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম ছরোয়ারের সভাপতিত্বে ১ম অর্ধ বার্ষিক পরিদর্শন এবং থানা পুলিশ কর্তৃক প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনী।
এসময় তিনি সালামী গ্রহন এবং সালামী প্যারেড পরিদর্শন এবং থানার গুরুত্বপূর্ণ রেজিষ্টারপত্র পর্যালোচনা, অফিসের ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষন করেন। দাপ্তরিক কর্মবন্টন, সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত, সরকারি সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষন, পুলিশের লক্ষ্য অর্জনে যথাযথ পদক্ষেপ গ্রহনের জন্য নির্দেশ প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনী।
এছাড়াও তিনি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবা প্রার্থীদের গুনগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম, উপপরিদর্শক মো. আলী হোসেন, মিলটন মন্ডল, মিজানুর রহমান মিশু, নাছির উদ্দিনসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
এইচকেআর