ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজাসহ ২ জন আটক

    চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজাসহ ২ জন আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মো. মাসুদ রানা (৩৫) ও মো. শাহারুল ইসলাম (৩০) নামে ২ জনকে আটক করেছে।

    গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে জেলার রহনপুর পৌরসভার খোয়াড়মোড়ের এলাকায় এ অভিযান চালায় র‌্যাব-৫ সদস্যরা।
    আটককৃত মাসুদ রানা শিবগঞ্জ উপজেলার উমরপুর গ্রামের মো. আতাউর রহমানের ছেলে ও অপরজন শাহারুল ইসলাম একই এলাকার মো.আইনাল হকের ছেলে।

    চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি দল জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার খোয়াড়মোড়ের হাকিম মেশিনারিজ দোকানের পাশে শুক্রবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারিকে উক্ত আটক করে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ