ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

    সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফেনীর সোনাগাজীতে সিএনজি চালিত অটোরিকশা এবং একটি পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষে তৌহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে সোনাগাজী-ফেনী সড়কের বক্তারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত তৌহিদ উপজেলার (কাস্মির) সমবায় বাজারের গ্রিল ওয়ার্কশপের স্বত্বাধিকারী ও চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের কোরবান আলী পণ্ডিত বাড়ির নুরুল আমিনের ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহাসড়কে সোনাগাজীগামী একটি সিএনজি অটোরিকশা এবং ফেনীগামী একটি পাওয়ার ট্রলি মুখোমুখি সংঘর্ষে ছয়জন গুরুত্বর আহত হন। আহতদেরকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তৌহিদের মৃত্যু হয়। বাকিরা আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ