ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • বরগুনায় জুমার নামাজে মুসল্লির মৃত্যু

    বরগুনায় জুমার নামাজে মুসল্লির মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলীতে জুমার নামাজরত অবস্থায় মো. ওয়াহেদ মিয়া (৭০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৭ মে) উপজেলার মার্কাজ জামে মসজিদে জুমার নামাজপড়া অবস্থায় মারা যান তিনি। ওয়াহেদ মিয়া উপজেলার সুন্দারিয়া এলাকার বাসিন্দা।

    মসজিদের মুসল্লিরা জানান, ওই মসজিদের নিয়মিত মুসল্লি মো. ওয়াহেদ মিয়া আজ জুমার নামাজ পড়তে মসজিদে আসেন।


    অজু করে মসজিদের মধ্যে প্রবেশ করেন তিনি। এরপর নামাজ শুরু করলেও তা আর শেষ করতে পারেননি। হঠাৎ তিনি বুকে ও পেটে ব্যথা অনুভব করে জায়নামাজে শুয়ে পড়েন। এ সময় উপস্থিত মুসল্লিরা তাকে ধরে ঠিকমতো জায়নামাজে শোয়ালে তিনি সেখানেই মারা যান। পরে তার আত্মীয়-স্বজনরা এসে গ্রামের বাড়ি উপজেলার সুন্দারিয়া গ্রামে নিয়ে যায়।

    মসজিদের মুসল্লি ও ইউপি সদস্য নজরুল ইসলাম লিটু বলেন, জুমার নামাজে তিনি অসুস্থ বোধ করলে নামাজ শেষ হওয়ার পরপরই আমরা তাকে ধরে জায়নাজে শোয়ানো হয়। এরপর সেখানেই তিনি মারা যান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ