ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ইসরায়েলের হামলা অব্যাহত, গাজায় ৬৫ শিশুসহ নিহত বেড়ে ২৩০

    ইসরায়েলের হামলা অব্যাহত, গাজায় ৬৫ শিশুসহ নিহত বেড়ে ২৩০
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুদ্ধবিরতির প্রস্তাব ও যেকোনো সময় তা হতে পারে, চারদিকে এমন আলোচনার মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (২০ মে) এ সহিংসতা গড়ালো দশম দিনে। শেষ খবর পাওয়া পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩০ জনে।

    গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩০ জনে। এদের মধ্যে ৬৫ জন শিশু। গতকাল বুধবার নিহতদের মধ্যে এক পঙ্গু লোক, তার গর্ভবতী স্ত্রী ও তিন বছর বয়স্ক শিশুও ছিল।

    অন্যদিকে ইসরায়েল বলছে, বেসামরিক লোকদের যেন ক্ষতি না হয় সে জন্য হামলার পূর্বে সতর্ক করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে তারা। হামাস কর্তৃক ভুলভাবে রকেট হামলার কারণেও অনেকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

    আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি হামলার প্রতিবাদে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী দল হামাসের ছোড়া রকেটে ইসরায়েলে ২ শিশুসহ নিহতের সংখ্যা পৌঁছেছে ১২ জনে। সেখানে আহত হয়েছেন অন্তত ৩০০ জন।

    ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলা বন্ধ করতে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ২৮ সিনেটর। ডেমোক্র্যাট সিনেটর জন অসোফের নেতৃত্বে সিনেটররা এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হিল।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ