ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি পশ্চিমারা: রুহানি

    ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি পশ্চিমারা: রুহানি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরানের ওপর থেকে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পশ্চিমা বিশ্ব রাজি হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। বৃহস্পতিবার (২০ মে) তিনি এ তথ্য জানান বলে ইরানি বার্তা সংস্থা ফার্স এর বরাত দিয়ে খবর প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট।

    ইরানি প্রেসিডেন্ট বলেন, ভিয়েনায় সমঝোতার জন্য আলোচনায় অংশগ্রহণ করা দেশগুলো তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নবায়ন এবং সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে সম্মত হয়েছে। বিশেষ করে তেল, পেট্রোকেমিক্যালস, জাহাজ শিল্প, বীমা এবং কেন্দ্রীয় ব্যাংকের ওপর থাকা নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার পক্ষে সকল পক্ষ।

    আমাদের প্রধান পদক্ষেপগুলো গ্রহণ এবং বিস্তারিত আলোচনা করতে হবে। মূল চুক্তি পর্যন্ত পৌঁছাতে হবে। অবশ্য চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর আগে কিছু ইস্যু নিয়ে আলোচনার বাকি রয়েছে, যোগ করেন তিনি।

    এদিকে রুহানির দাবি সত্ত্বেও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাগচি বলেন, কিছু প্রধান ইস্যুর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার আগে যুক্তরাষ্ট্রের একতরফাভাবে তেহরানের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং জাতিসংঘ সুরক্ষা কাউন্সিলে ফিরিয়ে আনতে হবে।

    বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, আরাগচি এটাও উল্লেখ করেন যে, ইরানি প্রতিনিধিরা বর্তমানে ভিয়েনা ত্যাগ করছে। কিন্তু আগামী সপ্তাহে আবারও ফিরে আসবে এবং সমাপ্তিতে পৌঁছানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

    আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে ইরান কাজ করে যাবে কিনা, এমন এক প্রশ্নের জবাবে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরবর্তীতে ইরান সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ