ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

    বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন বেপারী (২৮) মারা গেছেন। একইসাথে সুজন (৩২) ও মহিন (২০) নামে আরও দুই যুবক আহত হয়েছেন বলে জানা গেছে।

    বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়নের চালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত জসিম উদ্দিন ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়নের চালিয়াপাড়া বেপারী বাড়ির প্রবাসী হারুনুর রশিদের ছেলে।

    পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ির পাশে মাছের প্রজেক্টে খাবার দিতে গিয়ে বিদ্যুতের ছেড়া তারের সঙ্গে হাত লেগে বিদ্যুতায়িত হন জসিমউদ্দিন। তাকে ছাড়াতে গিয়ে স্থানীয় যুবক সুজন ও মহিনও বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন।

    পরে বিদ্যুৎ অফিসে ফোন করে সংযোগ বিচ্ছিন্নের পর তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে কুমিল্লা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

    হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা জোবাইর সৈয়দ বলেন, অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ