ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • পরিবারের ১১ সদস্যকে অজ্ঞান করে দুর্ধর্ষ ডাকাতি

    পরিবারের ১১ সদস্যকে অজ্ঞান করে দুর্ধর্ষ ডাকাতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে গভীর রাতে একই পরিবারের ১১ সদস্যকে অজ্ঞান করে করে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা সদরের মান্দারী ইউনিয়নের মটবী গ্রামের দাস বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

    পরিবারের সদস্যরা জানান, সদরের মটবী গ্রামের দাস বাড়িতে কয়েকটি হিন্দু পরিবার বসবাস করে। রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। হঠাৎ পরিবারের একটি শিশু কান্নার শব্দে প্রতিবেশী ও স্বজনরা খোলা দরজা দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে। পরে দুই ঘরে পরিবারের ১১ সদ্যকে অজ্ঞান (অচেতন) অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

    একই সঙ্গে রবি চন্দ্র দাস, সমির, অঙ্কুর, কানু, কমলা, কান্তি, নারায়ন, লক্ষী, অহনা ও তিমু সহ ১১জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

    পরিবারের অন্য সদস্যদের দাবি, ডাকাতরা রাতের খাবারের সাথে কিছু মিশিয়ে সবাইকে অজ্ঞান করে দেয়। এরপর ওই ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে চলে যায়।

    চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন বলেন, ধরাণা করা হচ্ছে রাতের খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দেয়া হয়েছিল। পরে সবাই অজ্ঞান হয়ে গেলে তাদের মালামাল নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত চলছে বলে জানান ওসি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ