ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • রিজভী-শ্রাবণ-জুয়েলসহ ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

    রিজভী-শ্রাবণ-জুয়েলসহ ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে মঙ্গলবার ধাওয়াপালটা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় মামলা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

    বৃহস্পতিবার পল্টন থানায় এ মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী পল্টন থানার এসআই (নিরস্ত্র) মো. কামরুল হাসান।

    পল্টন থানার ওসি মো. সালাহউদ্দীন মিয়া বলেন,  মঙ্গলবার সংঘর্ষের ঘটনায় ৩০ জনের নামে মামলা দায়ের হয়েছে। তাদের মধ্যে ৯ জনকে গ্রেফতার করে আজ আদালতের মাধ্যমে আটজনকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অপর একজন জামিন পেয়েছেন। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

    উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহিদ মিনারে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়াপালটা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে ছাত্রদলের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ