ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • বরগুনায় সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

    বরগুনায় সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা জেলার সদর উপজেলার একটি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

    বৃহস্পতিবার ( ২৬ মে ) দুপুরে উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের দক্ষিণ বদরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বদরখালী সিনিয়ার আলিম মাদ্রাসা পর্যন্ত ১ কি.মি রাস্তার সংস্কারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীপেশার পাচ শতাধিক এলাকাবাসী এই মানববন্ধনে অংশ নেন।

    এলাকাবাসীর সুত্রে জানা যায়, রাস্তাটি তৈরি হওয়ার পর থেকে এ পর্যন্ত কোন কাজ করা হয়নি। মাত্র ১ কিলোমিটার রাস্তা ঘিরে প্রায় ৫ হাজার মানুষের বসবাস। এ রাস্তা দিয়ে ৮ গ্রামের যাতায়াত, ৩ টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১টি উপ-স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।

    সমাজসেবক বাবুল হাওলাদারের নেতৃত্বে বদরখালী সিনিয়ার আলিম মাদ্রাসার সামনের মূল সড়কে ২ ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত করেন মাদ্রাসার শিক্ষার্থীসহ দক্ষিণ বদরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক , শিক্ষিকা সহ সর্বস্তরের জনগণ। 

    মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদ্রাসার প্রভাষক জহিরুল ইসলাম , প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির মোল্লা ,বদরখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল ফরাজী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আলামিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহানুর হাওলাদার প্রমূখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ