আগৈলঝাড়ায় মৎস্য চাষীদের নিয়ে উদ্বুদ্ধকরন সভা

দেশিয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় মৎস্য চাষীদের নিয়ে উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলার শহীদ সুকান্ত আব্দুল্লাহ হল রুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। এসময় আরও বক্তব্য রাখেন, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. মনিরুল ইসলাম মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম প্রমুখ।
দেশিয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ৫টি ইউনিয়নের স্থানীয় ১০০ জন মৎস্য চাষীদের নিয়ে উদ্বুদ্ধকরন বিষয়ক সভায় অন্যান্য সুধিজন ও মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।
এইচকেআর