মহানগর আ'লীগের শোক

বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানের মাতা মোসা: সালেহা বেগম (৯০) আজ সকাল ৭.৩০ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন- বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. এ.কে.এম জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্সহ সকল নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন।
এইচকেআর