ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • হত্যা মামলার আসামির গলাকাটা মরদেহ উদ্ধার

    হত্যা মামলার আসামির গলাকাটা মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বগুড়ার শেরপুরে হত্যা মামলার আসামি এনামুল হকের (৩০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার হাপুনিয়া মহাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    নিহত এনামুল হক হাপুনিয়া কলোনি এলাকার মোতালেব হকের ছেলে। সে প্রায় ৭বছর আগে একই এলাকার সালমা খাতুন নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা মামলার আসামি ছিল।

    স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া এলাকায় প্রায় ৭বছর আগে এনামুল হক। সালমা খাতুন নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করে। ওই হত্যা মামলায় এনামুল প্রায় ৩বছর কারাভোগ করেন। গত ৪ বছর আগেই এনামুল জামিনে মক্তি পায়।

    বুধবার রাতে এনামুল ঘোরাফেরার জন্য বাড়ি থেকে বের হয় ও বৃহস্পতিবার সকালে তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহরে গলা ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ