ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • সাংবাদিক নির্যাতনের মামলায় কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার

    সাংবাদিক নির্যাতনের মামলায় কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর মহিপুরে কিশোর গ্যাংয়ের হামলায় সাংবাদিক সহ দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে আহতের ঘটনার মামলায় চার সদস্যকে গ্রেপ্তার করেছে মহিপুর থানার পুলিশ। বুধবার ভোরে কলাপাড়ার চাকামইয়া ব্রিজ এবং ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় মহিপুর ও কলাপাড়া থানার পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন  সুমন খান (২০), রনি (১৯) ওসমান (১৯) ও শাহীন (২২)। 

    উল্লেখ্য, গত শনিবার মহিপুর শেখ রাসেল সেতুর সংযোগস্থলে একটি স্থানীয় পত্রিকার সংবাদকর্মী হাসান হাওলাদার (২৫) ও রাকিবকে (২০) পিটিয়ে আহত করেন স্থানীয় কিশোর গ্যাংয়ের প্রধান খলিলসহ একদল কিশোর। এ সময় সাংবাদিক হাসান হামলা থামাতে গেলে তাঁকেও পিটিয়ে আহত করা হয়।

    পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করান। এ হামলায় রাকিবের কোমরে ১৪টি সেলাই দিতে হয়। এ ঘটনার পর আহত রাকিবের মা বাদী হয়ে মো. খলিলকে প্রধান করে ২২ মে আদালতে এবং ২৪ মে মহিপুর থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।

    এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার মো. আবুল খায়ের জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। মহিপুর থানা এলাকায় কোনো ধরনের সংঘবদ্ধ কিশোর অপরাধ কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারবে না। তাদের আশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনা হবে। এ ছাড়া অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘আপনার সন্তান কোথায় যায়, কী করে এ বিষয়ে একটু ভালোভাবে খোঁজ-খবর রাখবেন।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ