ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বিয়ের মঞ্চ থেকে বর উধাও,নতুন জামাই বাছলেন কনে!

    বিয়ের মঞ্চ থেকে বর উধাও,নতুন জামাই বাছলেন কনে!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্যান্ড-বাদ্য বাজিয়ে চারদিকে উৎসবমুখর বিয়ের আনুষ্ঠানিকতা চলছে। মালাবিনিময় পর্বও শেষ হয়েছে। কিন্তু বিয়ের মূল আনুষ্ঠানিকতা শুরু হতেই বিয়ের মঞ্চ থেকে বর উধাও! পরে কয়েক ঘণ্টা খোঁজ করেও বরের সন্ধান করতে পারেনি কেউ। এতে ক্রমেই আনন্দঘন আয়োজন বিষাদে পরিণত হয়! 

    এমন অবস্থায় উভয়পক্ষের মুরব্বিরা বৈঠকে বসেন। বৈঠকে বরপক্ষ একটা ব্যতিক্রমী প্রস্তাবের কথা জানায় কনেপক্ষকে। প্রস্তাবে বলা হয়, বর পালিয়ে গেছে তো কী হয়েছে? আরও অনেক সুযোগ্য পাত্র আছে। এই বরযাত্রীদের মধ্যেই আছে তেমন সুযোগ পাত্র। যেখানে কনেপক্ষ ‘হ্যাঁ’ বললেই সমস্যার সমাধান।

    টাকা-পয়সা খরচ কর আত্মীয়-স্বজন দাওয়াত দিয়ে এত বড় আয়োজনের মধ্যে এমন ঘটনায় হতাশাগ্রস্ত কনেপক্ষ এই প্রস্তাব মেনে নেয়। মজার বিষয় হলো নতুন জামাই বেছে নেওয়ার দায়িত্ব দেওয়া হয় খোদ কনেকেই! পরে বরযাত্রীদের মধ্যে থেকে সুযোগ্য একজনকে ঠিক তাড়াতাড়ি বিয়ের পোশাক পরিয়ে বিয়ে হয়।

    সম্প্রতি ব্যতিক্রমী এই বিয়ের ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের কানপুরের মহারাজাপুরে। এই ঘটনার পর বর এবং কনে উভয় পক্ষই স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। কনেপক্ষ এই ঘটনার পরিপ্রেক্ষিতে পালিয়ে যাওয়া বর ও তার পরিবারের শাস্তি দাবি করেছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ