ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • সমাজসেবা অফিস থেকে সমাজকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    সমাজসেবা অফিস থেকে সমাজকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা সমাজসেবা অফিস কক্ষ থেকে শামীম (৩৩) নামে ইউনিয়ন সমাজসেবা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার সকালে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শামীম নাচোল উপজেলার মাস্টার পাড়া গ্রামের শামসুদ্দিনের ছেলে।

    নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার (২৫ মে) সন্ধ্যায় নিহতের পরিবারের লোকজন তাকে খুঁজতে আসে। এ সময় অফিসের দরজা খুলে নিহতের মরদেহ জানালায় ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

    নাচোল থানার অফিসার (ওসি) মিন্টু রহমান বলেন, এ ঘটনার খবর পেয়ে সমাজসেবার অফিস কক্ষে গিয়ে শামীমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ