ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ডিবি পরিচয়ে ৮০ ভরি স্বর্ণ লুট, আটক ২

    ডিবি পরিচয়ে ৮০ ভরি স্বর্ণ লুট, আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গোয়েন্দা পুলিশ পরিচয়ে ৮০ ভরি স্বর্ণ লুটের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা পুলিশ। এ সময় আসামিদের কাছ থেকে ৮৮ ভরি ৫ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।

    বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

    তিনি জানান, গতকাল মঙ্গলবার সাড়ে ১১টায় নোয়াখালী থেকে গলিত স্বর্ণ নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা দেয় নোয়াখালী জেলার নরোত্তম পুর গ্রামের অভিজিৎ কুড়ি। পথে ডিবি পুলিশ পরিচয়ে অভিজিৎ কুড়িকে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে তার স্বর্ণালঙ্কার লুট করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি উপজেলার পুটিয়া এলাকায় হাত পা-বেঁধে অভিজিৎকে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে দাউদকান্দি পুলিশ অভিজিৎকে উদ্ধার করে।

    পরে অভিযান চালিয়ে দাউদকান্দির সাহাপাড়া থেকে প্রথমে রাজিব কর্মকারকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে চাঁদপুরের উত্তর মতলবের বাগানবাড়ি থেকে লুণ্ঠিত স্বর্ণসহ তপু কর্মকারকে আটক করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ