ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news

বার কাউন্সিল নির্বাচনে আনিছ উদ্দিন সহিদের জয়

বার কাউন্সিল নির্বাচনে আনিছ উদ্দিন সহিদের জয়
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে বরিশালে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত সাদা প্যানেলের এ্যাডভোকেট আনিছ উদ্দিন আহম্মেদ সহিদ জয়লাভ করেছেন। নির্বাচনে তিনি ৪১১ ভোট পেয়ে জয়লাভ করেন।

তার প্রতিদ্বন্দি বিএনপির সমর্থিত নীল প্যানেল থেকে এনায়েত হোসেন বাচ্চু পেয়েছেন ৭৯ ভোট। বিষয়টি নিশ্চিত করেছেন এ্যাডভোকেট কাইয়ুম খান কায়ছার।

এর আগে বরিশালে শান্তিপূর্ণ ভাবে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহন।

অনুষ্ঠিত নির্বাচনে ৮শ ৬২ জন ভোটারের মধ্য ৬শ ৫৯ জন ভোট প্রদান করেছেন। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত সাদা প্যানেল থেকে এ্যাডভোকেট আনিছ উদ্দিন আহমেদ সহিদ ও বিএনপির সমর্থিত নীল প্যানেল থেকে এ্যাডভোকেট এনায়েত হোসেন বাচ্চু প্রতিদ্বন্দিতা করেন।

এতে খুলনা, সাতক্ষিরা, পাইপগাছা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনার আইনজীবিরা ভোট প্রদান করেছেন। 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন