ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • ধর্ষণের অভিযোগে ৮ম শ্রেণির ছাত্র গ্রেপ্তার

    ধর্ষণের অভিযোগে ৮ম শ্রেণির ছাত্র গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জয়পুরহাটে ক্ষেতলালে এক বুদ্ধি প্রতিবন্ধীকে (২২) ধর্ষণের অভিযোগে অষ্টম শ্রেণির স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ধর্ষণের ঘটনার পর বুধবার বিকেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

    ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি ) রওশন ইয়াজদানী বাদীর অভিযোগের ভিত্তিতে বলেন, মঙ্গলবার (২৪ মে) অষ্টম শ্রেণির পড়ুয়া ওই স্কুলছাত্র সন্ধ্যার পর বুদ্ধি প্রতিবন্ধি নারীকে ডেকে নিয়ে ধর্ষণ করে। রাতেই মেয়েটির মা থানায় এসে অভিযোগ করেন। পরে রাতেই মামলা রেকর্ড করা হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে নিজ এলাকা থেকে স্কুলছাত্রকে গ্রেপ্তার করা হয়।

    ওসি আরো জানান, মামলার বাদী স্কুলছাত্রের বয়স ১৯ বছর দিয়েছে। তবে বয়স নিয়ে সংশয় আছে। যেহেতু ছেলেটি অষ্টম শ্রেণির ছাত্র। জন্ম সনদ বা পঞ্চম শ্রেণির রেজিস্ট্রেশন যাচাই করা হবে। বুধবার সন্ধ্যায় মেয়েটিকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ডাক্তারী পরিক্ষার জন্য পাঠানো হয়েছে। মেডিকেল রির্পোট না আসা প্রর্যন্ত ধর্ষণ হয়েছে কি না তা আমরা বলতে পারছি না। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ