ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news

সেবার মান উন্নয়নে প্রতিবন্ধীদের ডাটাবেজ জরুরী

সেবার মান উন্নয়নে প্রতিবন্ধীদের ডাটাবেজ জরুরী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন বলেছেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার জন্য আজ আমাদের প্রতিবন্ধীরা যেমন সুনাম অর্জন করছেন তেমনি তারা নিজেরা বিশেষ দক্ষতা দেখিয়ে এগিয়ে যাচ্ছে। দেশের জনসংখ্যার মধ্যে ১০ শতাংশ প্রতিবন্ধী রয়েছে। এখানে প্রতিবন্ধীদের ক্ষেত্রে শিক্ষা, আবাসনের মত সমস্যা কমিয়ে আনা গেলে দেশ আরো এগিয়ে যাবে।

বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য প্রথম প্রর্যায়ে ৭শত ৫০ টাকা করে ভাতা কার্যক্রম শুরু করেছে আসলে এই টাকায় কিছু না তবুও প্রতিবন্ধীদের জন্য একটা মর্যদার স্বীকৃতি দিয়েছে। সরকার ২০১৩ সাল থেকে প্রতিবন্ধীদের জন্য একটি সুরক্ষা আইন করে দেওয়ার পাশাপাশি তাদের সুরক্ষার জন্য বিশেষ গুরুত্ব ও সামাজিক নিরাপত্তার দেওয়া হয়েছে।

তিনি বলেন এখানে সরকারের একার পক্ষে অনেক কিছুই করার সম্ভব হয়না এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারীভাবে উদ্যোগ নিয়ে সকলের এগিয়ে আসা উচিত।

বুধবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় বরিশাল বিভাগীয় সরকারী গ্রহন্থাগার মিলনায়তনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বরিশাল আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে তথ্য প্রযুক্তর মাধ্যমে প্রতিবন্ধী ব্যাক্তিদের সক্ষমতা উন্নয়নে আইসিটি বিভাগ শীষর্ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

কম্পিউটার কাউন্সিল বরিশাল আঞ্চলিক কার্যলয়ের পরিচালক মোহাম্মদ জসীমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ এম.আর তালুকদার মুজিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক প্রফেসর মোয়াজ্জেম হোসেন প্রমূখ।

মূখ্য আলোচক ছিলেন উপ প্রকল্প পরিচালক মোঃ গোলাম রব্বানী। 


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন