ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news

নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

‘প্রশিক্ষিত জনবল ও নিরাপদ জলযান, নৌ নিরাপত্তায় রাখবে অবদান’ স্লোগান নিয়ে নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (২৫ মে) বেলা ১১টায় বরিশাল নদী বন্দরে এ সভার আয়োজন করে বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ।

বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক ও বরিশাল নদী বন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম।

এতে বক্তব্য রাখেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও লঞ্চ মালিক সাইদুর রহমান রিন্টু, জিএম আলী রেজা, বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী তাইফুর আহম্মেদ ভূঁইয়া এবং নৌ নিরাপত্তা বিভাগের উপ-পরিচালক মো. বেলাল উদ্দীন।  

এছাড়াও বিভিন্ন নৌ-যানের শ্রমিক এবং শ্রমিক নেতারা সভায় বক্তব্য রাখেন।

সভায় আলোচকরা নৌ-পথের নিরাপত্তা বাড়াতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাস্টার-ড্রাইভারসহ অন্যান্যদের প্রশিক্ষিত করার উপর গুরুত্বারোপ করেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন