ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • সাংবাদিকের ওপর হামলা করা সেই কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার

    সাংবাদিকের ওপর হামলা করা সেই কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর মহিপুরে কিশোর গ্যাংয়ের হামলায় সাংবাদিকসহ দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে আহতের ঘটনার মামলায় চার সদস্যকে গ্রেপ্তার করেছে মহিপুর থানার পুলিশ। বুধবার ভোরে কলাপাড়ার চাকামইয়া ব্রিজ এবং ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় মহিপুর ও কলাপাড়া থানার পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।  

    গ্রেপ্তারকৃতরা হলেন  সুমন খান (২০), রনি (১৯) ওসমান (১৯) ও শাহীন (২২)। 

    উল্লেখ্য, গত শনিবার মহিপুর শেখ রাসেল সেতুর সংযোগস্থলে একটি স্থানীয় পত্রিকার সংবাদকর্মী হাসান হাওলাদার (২৫) ও রাকিবকে (২০) পিটিয়ে আহত করেন স্থানীয় কিশোর গ্যাংয়ের প্রধান খলিলসহ একদল কিশোর। এ সময় সাংবাদিক হাসান হামলা থামাতে গেলে তাঁকেও পিটিয়ে আহত করা হয়। 

    পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করান। এ হামলায় রাকিবের কোমরে ১৪টি সেলাই দিতে হয়। এ ঘটনার পর আহত রাকিবের মা বাদী হয়ে মো. খলিলকে প্রধান করে ২২মে আদালতে এবং ২৪মে মহিপুর থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। 

    এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার মো. আবুল খায়ের জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। মহিপুর থানা এলাকায় কোনো ধরনের সংঘবদ্ধ কিশোর অপরাধ কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারবে না। তাদের আশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনা হবে। এ ছাড়া অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘আপনার সন্তান কোথায় যায়, কী করে—এ বিষয়ে একটু ভালোভাবে খোঁজ-খবর রাখবেন।’ 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ