ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণ মামলা

    পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণ মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফেনীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে শরীফ উদ্দিন বাবলু ‍(২৬) নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছে এক তরুণী। মঙ্গলবার ফেনী মডেল থানায় এই মামলা করেন ওই তরুণী। অভিযুক্ত পুলিশ সদস্য শরীফ উদ্দিন বাবলু বর্তমানে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে কর্মরত আছেন।

    মামলা সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জের আজমনগর গ্রামের ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফেনীর মহীপাল এলাকায় একটি হোটেলে এনে বারবার জোরপূর্বক ধর্ষণ করেন বাবলু। সম্প্রতি ওই তরুণী তাকে বিয়ের জন্য চাপ দিলে বাবলু এতে অস্বীকৃতি জানায়। এতে নিরুপায় হয়ে মামলা করতে বাধ্য হয় ওই তরুণী। অভিযুক্ত বাবলু বর্তমানে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে কর্মরত আছেন। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার জামতলা চৌধুরী বাড়ির জামাল উদ্দিনের ছেলে।

    ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ সদস্য বাবলুর বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইন মামলা নেয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ