ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • কোম্পানীগঞ্জে ব্যারিস্টার মওদুদের জন্মবার্ষিকী পালিত

    কোম্পানীগঞ্জে ব্যারিস্টার মওদুদের জন্মবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নানা আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী,বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদের ৮২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

    মঙ্গবার (২৪ মে) মওদুদ আহমদের জন্মবার্ষিকীতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর পক্ষ থেকে সাঁতার প্রতিযোগিতা, ফাতেহা পাঠ, কবর জিয়ারত, আলোচনা সভাও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালন করা হয়।

    মওদুদ আহমদের জন্ম বার্ষিকী উপলক্ষে উপজেলার সিরাজপুর ইউনিয়নে মরহুমের জন্মস্থান মানিকপুর গ্রামে বিকেল ৪টার দিকে সাঁতার প্রতিযোগিতা, ফাতেহা পাঠ, কবর জিয়ারত এবং বাদ আছর মরহুমের নিজ বাড়িতে আলোচনা সভাও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  

    বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় জলিশ পাটোয়ারী জামে মসজিদে মিলাদ মাহফিল শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন,বসুরহাট পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শওকত হোসেন সগির, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল,উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহ্বায়ক আতোয়ার হোসেন পাবেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদ প্রমূখ।

    উল্লেখ্য, ১৯৪০ সালের ২৪ মে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার এক সভ্রান্ত পরিবারে ব্যারিস্টার মওদুদ আহমদ জন্মগ্রহণ করেন। তিনি ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। দেশের এক বর্ণাঢ্য রাজনীতিক ছিলেন। এরশাদ সরকারের উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যদেও একজন এবং জিয়াউর রহমানের মন্ত্রীসভারও সদস্য ছিলেন তিনি। বণাঢ্য কর্মময় জীবনের অধিকারী ব্যারিস্টার মওদুদ আহমেদ গত ১৬ মার্চ সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ