ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের প্রতিনিধি দল

    ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের প্রতিনিধি দল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির নেতৃত্বে নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে জাতিসংঘের একটি প্রতিনিধি দল।

    মঙ্গলবার (২৪ মে) সকালে ৬ সদস্যের এ প্রতিনিধি দল ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন।

    বিষয়টি নিশ্চিত করেন ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) গোবিন্দ চাকমা জানান, রোহিঙ্গাদের বর্তমান অবস্থা পর্যবেক্ষণে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে আসেন। ওই সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলও তাদের সঙ্গে উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তারা আশ্রয়ণ কেন্দ্রের বিভিন্ন ক্লাস্টারে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ খবর নিয়েছেন। পর্যবেক্ষণ শেষে একই দিন বিকেলের দিকে তারা ঢাকার উদ্দেশে রওয়ানা করেন।

    ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক জানান, তারা সকালের দিকে হেলিকপ্টার যোগে ভাসানচর রোহিঙ্গা হ্যালিপ্যাডে অবতরণ করে বিভিন্ন ক্লাস্টারে গিয়ে রোহিঙ্গা নাগরিকদের সাথে কথা বলেন।

    উল্লেখ্য, ত্রয়োদশ ধাপে কক্সবাজার থেকে নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে আনা হয়েছে ২৯ হাজার ১১৬ জন রোহিঙ্গা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ