ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • ১৮ বছর পর শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার চালু

    ১৮ বছর পর শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার চালু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টানা ১৮ বছর পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের উদ্বোধন করা হয়েছে।

    আজ মঙ্গলবার (২৪ মে) সকালে আহসান (৬০) নামে এক হার্নিয়া রোগীর অপারেশনের মধ্য দিয়ে এই অপারেশন থিয়েটারের কার্যক্রম শুরু হয়েছে। রোগী সুস্থ থাকায় অপারেশন সফল হয়েছে বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

    স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ফিতা কেটে অপারেশন থিয়েটারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

    এ সময় তিনি বলেন, বর্তমান সরকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। শিবগঞ্জ হাসপাতালে দীর্ঘদিন পর অপারেশন থিয়েটার চালু হওয়ায় এসব এলাকার গরীব ও সাধারণ মানুষ বিনামূল্যে সিজারিয়ান অপারেশনসহ অন্যান্য স্বাস্থ্যসেবা পাবেন।
    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামসহ অন্যরা।

    এদিকে অপারেশনে অংশগ্রহণ করেন সার্জারি ডা. সাইফুল ইসলাম, এনেস্থিসিয়া ডা. নাজিম উদ্দিন, এ্যাসিস ডা. আবদুল মজিদ, নার্স আসলেমা বেগম ও শুকতারা বেগম। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান ও আবাসিক মেডিকেল অফিসার ডা. আজিজুল হক সুইট।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান জানান, ৫০ শয্যা এই হাসপাতালে এখন থেকে সার্জারী, গাইনী, নাক-কান গলা অপারেশনসহ সব সেবা কার্যক্রমে স্বয়ংসম্পূর্ণ। উল্লেখ্য, ২০০৬ সাল থেকে অপারেশন ভবন ও যন্ত্রপাতি থাকলেও চিকিৎসক সংকট থাকায় অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ ছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ