ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • পোশাক থেকে ঘামের দাগ দূর করবেন কীভাবে

    পোশাক থেকে ঘামের দাগ দূর করবেন কীভাবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গরমকাল মানেই কাঠফাটা রোদ আর অতিরিক্ত ঘাম। অনেকেরই ঘামের কারণে জামাকাপড়ে চাকা চাকা দাগ হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে ভাল করে ধুলেই এই দাগ উঠে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে কড়া দাগ তোলা বেশ ঝক্কির হতে পারে।

    কয়েকটি ঘরোয়া পদ্ধতি অনুসরণ করে ঘামের এই দাগ দূর করতে পারেন। যেমন-

    অ্যাসপিরিন ট্যাবলেট: জামাকাপড় থেকে ঘামের দাগ পরিষ্কার করতে অ্যাসপিরিন ট্যাবলেট ব্যবহার করতে পারেন। ২-৩টি অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়া করে দুই টেবিল চামচ পানিতে গুলিয়ে পোশাকে লাগান। টুথব্রাশ দিয়ে আলতো করে ঘষুন। তারপর পানিতে ধুয়ে ফেলুন।

    খাবার সোডা: আধ কাপ গরম পানিতে ৩-৪ টেবিল চামচ খাবার সোডা মিশিয়ে কাপড়ের দাগের উপর ঢালুন। আলতো করে ঘষুন। তারপর পানিতে ধুয়ে ফেলুন।

    লেবুর রস: ভিটামিন সি সমৃদ্ধ লেবু অ্যাসিডিক প্রকৃতির। এটি জামাকাপড়ের দাগ দূর করতে দারুণ কার্যকর। ৪-৫ টেবিল চামচ লেবুর রস আধ কাপ পানিতে মিশিয়ে নিন। এই মিশ্রণটি কাপড়ের দাগের উপর ঢেলে এক ঘণ্টা রেখে দিন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

    লবণ: গরম পানিতে কিছুটা লবণ মিশিয়ে নিয়ে দাগের উপর ঢেলে দিন। মিনিট পাঁচেক পর ধুয়ে নিন পোশাক।

    হাইড্রোজেন পারক্সাইড: হাইড্রোজেন পারক্সাইড ও পানি সমপরিমাণ মিশিয়ে নিন। দাগের জায়গাটা আধ ঘণ্টা এই পানিতে ভিজিয়ে রাখুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। তবে এই মিশ্রণ রঙিন জামাকাপড়ে ব্যবহার করবেন না।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ