ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • র‌্যাব-৮ এর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

    র‌্যাব-৮ এর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
    ছবি : ইয়াবাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। বুধবার বিকেলে রুপাতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি শাকিল হোসেন সজল (২৫) রূপাতলীর বাসিন্দা মোঃ এনামুল হক বিপ্লব’র ছেলে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব।

    আজ বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক কেনা-বেচার গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে রুপাতলী এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৮। একপর্যায়ে বিকাল সাড়ে ৪ টার দিকে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সামনে থেকে শাকিল হোসেন সজলকে আটক করেন র‌্যাবের সদস্যরা।

    পরবর্তীতে তার কাছ থেকে ৮৫ পিসি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

    এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি'র ডিএডি মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ