ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পটুয়াখালী ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষে স্কুলছাত্রী আহত

    পটুয়াখালী ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষে স্কুলছাত্রী আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে ছাত্রলীগ-ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় পৌর শহরের সরকারি কলেজ রোডের বিএডিসির সামনে এ ঘটনা ঘটে। এ সময় পথচারী মেহেরীন আফরোজ শারিকা নামে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    আহত শিক্ষার্থীর বাবা একেএম মিজানুর রহমান জানান, তিনি তার দুই মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। এ সময় সরকারি কলেজের সামনে ছাত্রলীগ-ছাত্রদল নেতাকর্মীরা একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করছিল।

    পরে শহিদুল নামে একজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার মেয়ে শারিকা এবং তিনি আহত হন। ঘটনার পরপরই ছাত্রদল নেতা আল আমিনের বাসা থেকে ৩টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

    স্থানীয় সূত্রে জানা যায়, খালেদা জিয়াকে কটূক্তি এবং কেন্দ্রীয় ছাত্রদল সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বাঁধঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল। মিছিলটি সরকারি কলেজ রোডের বিএডিসির সামনে পৌঁছলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয় এবং উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে।

    পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহসভাপতি আশিষ কুমার হৃদয় জানান, দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি। তাকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আজ ছাত্রদল শহরে বিক্ষোভ মিছিল করেছে। আমরা তাদের বাধা দিলে উল্টো তারা আমাদের ধাওয়া দেয়।

    পটুয়াখালী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার জানান, তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় বিএডিসির সামনে পৌঁছলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। পরে তারাও পাল্টা ধাওয়া দেয়। এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তার বাসা থেকে ৩টি মোটরসাইকেল নিয়ে যায়।

    পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল থেকে ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ