ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পবিপ্রবিতে ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

    পবিপ্রবিতে ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) তিন দিনব্যাপী ই-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

    সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের আয়োজনে ভাইস-চ্যান্সেলর সচিবালয় কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন। 

    প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আইএমসিটি বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভুঁইয়া। 

    অনুষ্ঠানে সিএসই অনুষদের প্রফেসর ড. এস.এম তাওহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ কামরুল ইসলাম। প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন বলেন, দেশ ও সমাজকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমাদেরকে কাজ করে যেতে হবে। এ লক্ষ্যে সচ্ছতা এবং দ্রুত কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে অর্থাৎ মানবিক সমাজ প্রতিষ্ঠিত করতে ই-নথি কার্যক্রম অতি দ্রুততার সাথে আয়ত্ত্ব করে তার বাস্তবায়ন করতে হবে। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ