ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • নোয়াখালীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

    নোয়াখালীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জের চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার প্রধান আসামি মো. জাহাঙ্গীরকে (৫২) গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা( ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) সিআইডি।

    রোববার (২২ মে) দিনগত রাতে ঢাকার ডেমরার সারুলিয়ার হাজীনগর চেয়ারম্যানের মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতারকৃত আসামি মো. জাহাঙ্গীর বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের মহবুল্লাপুর গ্রামের মৃত তবারক উল্যাহর ছেলে।

    বিষয়টি নোয়াখালী সিআইডির বিশেষ পুলিশ সুপার বশির আহমেদ নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, আসামি মো. জাহাঙ্গীর গত ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর বেগমগঞ্জ থানায় দায়ের হওয়া রুবেল হত্যা (নম্বর-৬৪) মামলার প্রধান আসামি। ওই ঘটনায় মহবুল্লাপুরের রুবেলকে হাত কেটে হত্যা করে জাহাঙ্গীর ও তার সহযোগীরা। গ্রেফতার এড়াতে তিনি তিন বছর পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে সিআইডির এসআই মো. আবু নোমান বিভিন্ন কৌশল অবলম্বন করে তাকে গ্রেফতার করে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ