ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • তাস খেলার অপরাধে আটকের পর ১৬ হাজারে রফাদফা!

    তাস খেলার অপরাধে আটকের পর ১৬ হাজারে রফাদফা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর মির্জাগঞ্জে তাস খেলার অপরাধে তিনজনকে আটকের পর ১৬ হাজার টাকার বিনিময়ে রফাদফার অভিযোগ উঠেছে মির্জাগঞ্জ থানার এএসআই বিশ্বজিৎ মজুমদারের বিরুদ্ধে।

    চা দোকানির মোবাইল ছিনিয়ে নেওয়ার পরপরই রফাদফার বিষয়টি থানা এলাকায় জানাজানি হয়। ঘটনাটি ঘটেছে উপজেলা সদরের  সুবিদখালী লঞ্চঘাট এলাকায়।

    ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ মে রাতে উপজেলার সুবিদখালী সদরের লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি স-মিলের ঘরের ভেতরে তিনজনে তাস খেলার সময় খবর পেয়ে মির্জাগঞ্জ থানায় কর্মরত এএসআই বিশ্বজিৎ মজুমদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনজনকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যান।

    ভুক্তভোগীরা আরও জানান, রাতভর দর কষাকষির একপর্যায়ে আটককৃত তিনজনকে ১৬ হাজার টাকার বিনিময়ে মুচলেকা নিয়ে ও কোনো প্রকার টাকা-পয়সা নেওয়া হয়নি এমন ভিডিও সাক্ষাৎকার নিয়ে ছেড়ে দেওয়া হয়। আটকের সময় ওই তিনজনের মধ্যে থাকা একজন হাতকড়া পরতে না চাইলে মারধর করেন এএসআই বিশ্বজিৎ মজুমদার।

    নাম প্রকাশ না করার শর্তে এক ভুক্তভোগী বলেন, তাস খেলার সময় আমাদের তিনজনকে মির্জাগঞ্জ থানার এএসআই বিশ্বজিৎ স্যার ধরে থানায় নিয়ে যান। পরে আমরা প্রত্যেকে সাদা কাগজে স্বাক্ষর দিয়ে তিনজনে মোট ১৬ হাজার টাকা দিয়ে ও আমাদের কাছ থেকে কোনো টাকা নেয় নাই- এমন ভিডিও সাক্ষাৎকার দিয়ে মুক্তি পাই।

    এ ব্যাপারে এএসআই বিশ্বজিৎ মজুমদারের কাছে জানতে চাইলে মোবাইল ফোনে বলেন, আপনার সঙ্গে এসব বিষয়ে সামনাসামনি কথা বলব- বলেই মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

    মির্জাগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, রাতে সন্দেহজনক আটক করার বিষয়ে জানি। তবে রফাদফার ব্যাপারে আমার জানা নেই।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ