ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • চাঁপাইনবাবগঞ্জের দুর্লভপুর ইউপি নির্বাচন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

    চাঁপাইনবাবগঞ্জের দুর্লভপুর ইউপি নির্বাচন বন্ধের প্রতিবাদে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৯ নম্বর দুর্লভপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন বার বার বন্ধের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

    রবিবার (২২ মে ) সকালে দুর্লভপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তার উপরে এই সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় । সমাবেশে নির্বাচন বাস্তবায়ন কমিটির যুগ্ন আহ্বায়ক তৌহিদুল আলম টিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও দুর্লভপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবু আহমদ নজমুল কবির (মুক্তা) ।

    কমিটির আহ্বায়ক এবং দুর্লভপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা শিবগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার মো. বজলার রশিদ সনুর ব্যবস্থাপনায় এতে আরো উপস্থিত ছিলেন মশিউর রহমান জামাল, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, মোহা. মনোয়ার হোসেন ও লোকমান হোসেন।

    সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন আগেই শিবগঞ্জ উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদের পাঁচ বছর মেয়াদ শেষ হয় । এর মধ্যে দুর্লভপুর ইউনিয়ন পরিষদ একটি । সেই অনুযায়ী গত ৬ মাস পূর্বে ১৪ টি ইউনিয়ন পরিষদেই নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কর্তৃক তফশীল ঘোষনা করা হয় । কিন্তু মেয়াদ শেষ হওয়া ১৪ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৩ টিতে নির্বাচন হলেও অজ্ঞাত কারণে প্রতীক বরাদ্দের পরেও একমাত্র দুর্লভপুর ইউনিয়ন পরিষদে নির্বাচন বন্ধ হয়ে যায় । এরপর ১৫ জুন আবারো নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেয়া হলেও আবারো নির্বাচন বন্ধ হয়ে যায়। 

    সমাবেশে প্রতিবাদকারীরা দাবী করেন, নির্বাচন বন্ধের সাথে দুর্লভপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু সরাসরি জড়িত এবং তিনিই বিভিন্ন মিথ্যা ও ভূয়া অভিযোগের নাটক সাজিয়ে বিভিন্ন দপ্তরে নির্বাচন বন্ধের পাঁয়তারা করে বেড়াচ্ছেন।
    এই ব্যাপারে চেয়ারম্যান আব্দুর রাজিব এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এটি সম্পূর্ণ আদালতের ব্যাপার । উচ্চ আদালতে সীমানা জটিলতা সংক্রান্ত মামলা থাকায় আদালতের নির্দেশে নির্বাচন কমিশন নির্বাচন বন্ধ রেখেছে।অথচ অহেতুক আমাকে দোষারোপ করা হচ্ছে।

    সমাবেশ ও মানববন্ধনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিভিন্ন ওয়ার্ড সদস্য পদপ্রার্থী এবং দুর্লভপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও ভোটাররা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ