ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

    ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কবিরহাটে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই ঘাতক ছোট ভাই গা ঢাকা দিয়েছে। মৃত দেলোয়ার হোসেন (৪৫) উপজেলার ঘোষবাগ ইউনিয়নের নবাবপুর গ্রামের গফুর মেম্বারের বাড়ির মৃত আব্দুল গফুরের ছেলে।

    শনিবার (২১ মে) বিকেল ৫টার উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের নবাবপুর গ্রামের গফুর মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানায়, উপজেলার নবাবপুর গ্রামের গফুর মেম্বার বাড়িতে পারিবারিক জায়গা জমি নিয়ে দীর্ঘ দিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে শনিবার বিকেলের দিকে কথা কাটাকাটি হয় বড় ভাই দেলোয়ার হোসেনের সঙ্গে ছোট ভাই আব্দুল হাই মাষ্টারের।

    কথাকাটাকাটির একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় ক্ষিপ্ত হয়ে ছোট ভাই আব্দুল হাই মাষ্টার বড় ভাই দেলোয়ারকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়ে বড় ভাই দেলোয়ার। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জেলা শহরের গুডহিল প্রাইভেট হসপিটালে নিয়ে গেলে রাত সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে নিহতের স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে যায়।

    ওসি আরো জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে থানায় নিয়ে আসে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ