ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • বিয়েতে খাবার কম দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষ

    বিয়েতে খাবার কম দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর রায়পুরায় বিয়ে বাড়িতে খাবার কম দেওয়াকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।

    শুক্রবার (২০ মে) রায়পুরার হরিপুর গ্রামে ঘটে এ ঘটনা। এদিকে উভয় পক্ষের মারামারি ও সংঘর্ষের কারণে বিয়ে না করেই ফিরে যান বর। এতে রাগে-ক্ষোভে আত্মহত্যার চেষ্টা করেন কনে।

    পুলিশ ও এলাকাবাসী জানান, রায়পুরার মুসাপুর ইউনিয়নের পূর্ব হরিপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ের সঙ্গে একই উপজেলার মাহমুদপুর গ্রামের আতাউর মিয়ার ছেলের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্রে দুই পরিবারের সম্মতিতে শুক্রবার তাদের বিয়ের দিন ঠিক করা হয়। দুপুরের পর বরযাত্রী আসলে খাওয়া-দাওয়া শুরু হয়।

    অনুষ্ঠানে বরপক্ষকে খাবার কম দেওয়ায় বরের বাবা রফিকুল ইসলাম ক্ষিপ্ত হন। এক পর্যায়ে তিনি খাবার ভর্তি প্লেট ছুড়ে ফেলে দেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সেটি হাতাহাতি ও মারামারিতে রুপ নেয়। এতে স্থানীয় সাংবাদিকসহ দুপক্ষের অন্তত ১০ জন আহত হন। এরপর খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

    রায়পুরা থানার উপ পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম বলেন, বর পক্ষকে খাবার কম দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেননি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ