ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • বরগুনায় নছিমন উল্টে নিহত ১

    বরগুনায় নছিমন উল্টে নিহত ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় নছিমন উল্টে সেলিম ঘরামী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দু’জন।

    বৃহস্পতিবার (১৯ মে) রাত ৮টার দিকে সদর উপজেলার ৮ নম্বর ইউনিয়নের পাজরাভাঙা এলাকায় বরগুনা-চালিতাতলী সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

    প্রত্যক্ষদর্শীরা জানান, বরগুনা পৌর এলাকা থেকে পাজরাভাঙা গ্রামের দিকে যাচ্ছিল শ্যালো ইঞ্জিন চালিত একটি নছিমন। এসময় রাস্তার স্পিডব্রেকারে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে পাশের মাঠে পড়ে যায়। এতে আহত হন নছিমনে থাকা সেলিম ঘরামীসহ তিনজন।  পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিলে চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন।  

    নিহত সেলিম ঘরামী বালিয়াতলী ইউনিয়নের মাদারতলী গ্রামের বাসিন্দা।  

    এছাড়া আহতদের মধ্যে রুস্তম আলীর নাম জানা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    বরগুনা সদর হাসপাতালের সহকারী সার্জন ডা. শামসুদ্দোহা বলেন, হাসপাতালে আনার আগেই সেলিম ঘারামী মারা গেছেন।

    বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ