হিজলায় একতা ডায়াগনষ্টিকের উদ্বোধন

বরিশালের হিজলা উপজেলায় হিজলা গৌরবদী ইউনিয়নে একতা ডায়াগনষ্টিক এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার সময় ফিতা কেটে উদ্বোধন করেন হিজলা গৌরবদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক আবদুল গাফফার তালুকদার।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন একতা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম ফারাবী, হিজলা প্রেসক্লাব সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুমনুর রহমান সোহাগ, একতা ডায়গনিক সেন্টারের পরিচালক ফখরুদ্দিন রাজা , একতা বাজার কমিটির সভাপতি আলতাফ হোসেন জমাদ্দার সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবি ও সাধারন মানুষ।
একতা ডায়াগনষ্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা মালিক ফরিদ উদ্দিন বেপারী উদ্বোধনী অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন এই প্রতিষ্টান শুধু মাত্র মানুষের সেবার জন্য। কোনো লাভের উদেশ্য করা হয়নি।আমি নিজের চিকিৎসার জন্য অনেক হয়রানীর শিকার হয়েছি।তাই হিজলা গৌরবদী ইউনিয়নের গরীব অসহায় মানুষ এখানে এসে ভালো চিকিৎসা যাতে নিতে পারে সেই ব্যবস্থা করব।
হিজলা উপজেলার পূর্ব পাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ওই এলাকায় একটি হাসপাতাল বা ক্লিনিক অথবা একটি ডায়গনিক সেন্টার সহ যে কোন চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের।
এইচকেআর