ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ

    ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও কেওড়াবুনিয়ার পীর আলহাজ্ মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাওলানা রেজাউল করিম আকন।

    বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টায় বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে উপস্থিত নেতাদের সম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

    সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহ এবং সংগঠনের বরিশাল বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।

    সংগঠনের বিদায়ী সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে এবং বিদায়ী সেক্রেটারি মাওলানা মো. আব্দুস শাকুরের সঞ্চালনায় সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন মাওলানা আব্দুস শাকুর ও মাওলানা জালাল উদ্দিন কারিমী। সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা রেজাউল করিম আকন।

    এছাড়া সদ্য সাবেক সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমীকে প্রধান উপদেষ্টা এবং আলহাজ্ব মাওলানা আব্দুল কাদের (পীর সাহেব বাওয়ালকর) ও আলহাজ দেলোয়ার হোসেনকে উপদেষ্টা করা হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ