বিএনএসডি ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বরিশাল নগরীর কাশিপুরে বরিশাল নেইবার্স এন্ড সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( বিএনএসডি ফাউন্ডেশন ) এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ইছাকাঠি প্রধান সড়ক কলোনিতে সংস্থার প্রধান কার্যালয়ের সম্মুখে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। বরিশাল সিটি করপোরেশনের ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফরিদ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মারুফ আহমেদ মল্লিক, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও উপপরিচালক (স্বাস্থ্য) আরিফুল ইসলাম বাবু, পরিচালক জহিরুল ইসলাম ফিরোজ মোল্লা, পরিচালক সাব্বির হোসেন, বিএনএসডিএফ ভল্যানটিয়ার্সের সদস্য সচিব অপূর্ব ভক্ত।
ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় শতাধিক সাধারণ নাগরিককে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেছে সংস্থাটি। জাতীয় উন্নয়ন সংস্থা উদ্দীপন এবং বরিশাল আধুনিক চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই ক্যাম্প আয়োজন করে বিএনএসডি ফাউন্ডেশন।
এইচকেআর