ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • যুক্তরাজ্যও মূল্যস্ফীতির কবলে

    যুক্তরাজ্যও মূল্যস্ফীতির কবলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রুশ ইউক্রেন যুদ্ধ শুর হওয়ার পর থেকে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ। এতে বাদ যায়নি উন্নত দেশগুলোও। এর মধ্যে সবচে নাজুক পরিস্থিতি যুক্তরাজ্যের। ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশটিতে মূল্যস্ফীতির হার ৪০ বছরের মধ্যে সর্ব্বোচ্চ। ইপসোস নামের জরিপ সংস্থার এক জরিপের  বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদন প্রকাশ করে।

    জরিপ বলছে, নিত্যপণ্যের দাম বাড়ায় চরম সংকটে দেশটির সাধারণ মানুষ। কম খাচ্ছেন প্রায় ২৫ শতাংশ মানুষ। এমনকি জীবনযাপন খরচ বেড়ে যাওয়ায়, হিটিং মেশিন পর্যন্ত ব্যবহার করতে পারছে না প্রতি তিনজনের মধ্যে দুজন ব্রিটিশ নাগরিক।

    মূল্যস্ফীতি নিয়ে দেশটিতে উদ্বেগ এখন গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। জরিপে অংশ নেওয়া বেশির ভাগ মানুষ আগামী ছয় মাসে নিত্যপণ্যের মূল্য আরও বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছেন।

    ইপসোস গ্রুপের রাজনৈতিক গবেষণাবিষয়ক প্রধান গিডিওন স্কিনার বলেন, অর্থনৈতিক পূর্বাভাসের ভিত্তিতে আগামী দিনগুলোয় আরও বেশি উদ্বেগজনক পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে, তা হয়তো বলাই যায়। মানুষের জীবনযাপনে উচ্চব্যয়ের সংকট দূর করতে বেশি বেশি পদক্ষেপ নেওয়ার জন্য চাপ বাড়বে সরকারের ওপর।

    এদিকে বুধবার মূল্যস্ফীতির যে তথ্য যুক্তরাজ্য প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, এ বছরের এপ্রিল পর্যন্ত মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ১ শতাংশ।

    এছাড়া ব্যাংক অব ইংল্যান্ড বলছে, এ বছরের শেষের দিকে মূল্যস্ফীতি ১০ শতাংশে গিয়ে পৌঁছাবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ