ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • সাংবাদিক শিরিন হত্যার তদন্ত করবে না ইসরায়েল

    সাংবাদিক শিরিন হত্যার তদন্ত করবে না ইসরায়েল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করবে না ইসরায়েল। দেশটির বেশ কয়েকটি সংবাদ মাধ্যমসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম বৃহস্পতিবার এ খবর দিয়েছে।

    ইসরায়েলি সংবাদ মাধ্যম ‘হারেৎজ’ জানিয়েছে, ইসরায়েলের সামরিক পুলিশের অপরাধ তদন্ত বিভাগ মনে করছে- এক্ষেত্রে ইসরায়েলের সেনাদের সন্দেহভাজন হিসেবে ধরে কোনও তদন্ত করা হলে ইসরায়েলের সমাজের ভেতরে বিরোধিতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। দেশটির আরেকটি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টও একটি প্রতিবেদনে এ ধরনের তথ্য জানিয়ছে।

    উল্লেখ্য, গত ১১ মে দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালায় ইসরায়েলের সেনারা। এ সময় ঘটনাস্থলেই ছিলেন ৫১ বছর বয়সী শিরিন আবু আকলেহ। সংবাদ সংগ্রহের কাজ করার সময় হঠাৎ মাথায় গুলি লেগে নিহত হন তিনি।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ