ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • সরকারি শিশু পরিবারে দৃষ্টি প্রতিবন্ধীদের 

    নবনির্মিত মসজিদের অজুখানার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

    নবনির্মিত মসজিদের অজুখানার উদ্বোধন করলেন জেলা প্রশাসক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে সরকারি শিশু পরিবারে দৃষ্টি প্রতিবন্ধীদের নবনির্মিত মসজিদের অজুখানার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

    বৃহস্পতিবার দুপুর ১ টায় জেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের নবনির্মিত মসজিদের অজুখানার উদ্বোধন করেন তিনি।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আল মামুন তালুকদার, সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মুন্সী মুবিনুল হক, জেলা সমাজসেবা অধিদফতরের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোঃ হোসেন চৌধুরীসহ শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারী ও শিশুরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা ও নামাজের জন্য নবনির্মিত মসজিদের অজুখানার শুভ উদ্বোধন করেন। পরে সেখানে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 
    পরে শিশু পরিবার বালিক (দক্ষিণ) এর সম্মেলনে কক্ষে সরকারি শিশু পরিবারসমূহ ও অন্যান্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটি এবং জেলা শিশুকল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেখানে নিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ