আবদুল গাফফার চৌধুরীর মৃত্যুতে শোকে মুহ্যমান বরিশালবাসী

বরেণ্য সাংবাদিক, অমর একুশের গানের রচয়িতা বরিশালের সন্তান আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে শোকে মুহ্যমান বরিশালবাসী। বরিশালের এই সন্তানের মৃত্যুতে ইতোমধ্যে বিশিষ্টজন থেকে সর্বসাধারণ মানুষের মাঝে প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। সর্বস্তরে আজ আলোচ্য মহান এই ব্যক্তি।
তার মৃত্যুতে ইতোমধ্যে শোক জানিয়েছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী), আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি, পানিসম্পদ প্রতিমন্ত্রী বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম।
শোক জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। শোক বার্তায় তিনি বলেন, আবদুল গাফ্ফার চৌধুরী শুধুমাত্র একজন সাংবাদিক, কলামিস্ট কিংবা ঔপন্যাসিকই ছিলেন না, তিনি একজন ভাষা সৈনিক, কবি ও নাট্যকারসহ বহুগুনের অধিকারী ছিলেন। এমন একজন গুনীজনের প্রয়াণে যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয়।
সাংস্কৃতিক সংগঠন উত্তরণ শেক জানিয়ে উল্লেখ করেছে, আমরা বাকরুদ্ধ তাঁর লেখনিতে সমাজের নানা অসংগতি অন্যায় চিত্রপট ফুটে উঠেছে। মুক্তিযুদ্ধ ও বাঙালির অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত ও ধারণ করতেন সব সময়। তাঁর মৃত্যুতে আমরা হারালাম আমাদের অমূল্য রতন ও পুরোধা ব্যক্তিত্বকে। অমর একুশের গানের মাধ্যমে তিনি আজীবন বেঁচে থাকবেন আমাদের মাঝে। শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপণ করেন সভাপতি মো: শাহেদ সাধারণ সম্পাদক মো: শাকিল আহমেদ সহ সকল সদস্যবৃন্দ।
শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ, সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, সহ-সভাপতি বাসুদেব ঘোষ ও বিনয় ভূষণ মন্ডল, সহ-সাধারণ সম্পাদক স্নেহাংশু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো. সাহেদসহ সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
বিবৃতি দিয়েছেন খেয়ালী গ্রুপ থিয়েটারের উপদেষ্টা এ্যাড. এসএম ইকবাল, সভাপতি সৈয়দ গোলাম মাসউদ বাবলু, সাবেক সভাপতি নজরুল ইসলাম চুন্নু, অধ্যাপক বিমল চক্রবর্তী, সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, সাবেক সভাপতি সিরাজুম মুনির টিটু, টুনু রানী কর্মকার, নাট্য নির্দেশক অপূর্ব রায়।
শোক জানিয়েছে গণশিল্পী সংস্থার সভাপতি পঙ্কজ ঘোষ, সাধারণ সম্পাদক সাঈদ পান্থ, দিপ্তী রানী ঘোষ, চন্দ্র শেখর দাস বাবুল, সঞ্জয় হালদার, তানজিম সিয়াম, তানভির মাহমুদ নিবির, সুমন ঘোষ প্রমুখ।
এসএমএইচ