ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ছাতার দাম এক লাখ ৪৩ হাজার টাকা, ঠেকাতে পারবে না বৃষ্টি

    ছাতার দাম এক লাখ ৪৩ হাজার টাকা, ঠেকাতে পারবে না বৃষ্টি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চীনে ‘সান আমব্রেলা’ নামে একসেট ছাতার আকাশ চুম্বি দাম ধরেছে পশ্চিমা বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ড গুচি ও অ্যাডিডাস।  দাম নির্ধারণ করা হয়েছে ১১ হাজার একশ’ ইউয়ান।  যা বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ ৪৩ হাজার টাকা।  এ ছাতাটি সূর্যের তাপ আটকালেও, আটকাতে পারছে না বৃষ্টির পানি।  এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে দেশটি।

    ছাতাটির বিষয়ে গুচির ওয়েবসাইটে বলা হয়, ছাতাটি পানি আটকানোর জন্য নয়, এটি সূর্য থেকে সুরক্ষা কিংবা সজ্জার কাজে ব্যবহার করা যাবে।  আগামী মাসে ছাতাটি বাজারে ছাড়া হবে।  তবে আগেই অনলাইন প্রচারের জন্য ছাতাটির ছবি প্রকাশ হয়েছে।

    ছাতাটি চীনের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম উইবুতে ভাইরাল হয়েছে। এরই মধ্যে ১৪ কোটিরও বেশি বার দেখা হয়েছে ছাতাটি।  এক ব্যবহারকারী ছাতাটিকে ‘খুব বড় কিন্তু অকেজো ফ্যাশন অনুষঙ্গ’ আখ্যা দিয়েছেন।

    আরেক উইবু ব্যবহারকারী লিখেছেন, ‘যতক্ষণ আমি গরীব থাকব, ততক্ষণ এর জন্য তারা আমাকে অর্থ খরচ করাতে পারবে না।

    তবে অনেকেই বুঝতে পারছেন এত কিছুর পরও ছাতাটি কেন আকর্ষণীয়।  এক ব্যবহারকারী লিখেছেন, ‘যারা কিনতে ইচ্ছুক তারা বিলাস দ্রব্য ব্যবহার করে সেগুলোর মূল্য দেখানোর জন্য।  বাস্তব ব্যবহার নিয়ে তাদের মাথা ব্যাথা নেই।’

    গুচি ও অ্যাডিডাস যৌথভাবে তৈরি করেছে ছাতাটি।  আগামী ৭ জুন এটি বাজারে আসবে।  সমালোচনার জবাবে নিয়ে কোনও মন্তব্য করেনি গুচি ও অ্যাডিডাস। তবে গুচির এক মুখপাত্র বেইজিং ভিত্তিক ম্যাগাজিন কাইজিংকে বলেন, পণ্যটি প্রাত্যহিক ছাতা হিসেবে ব্যবহারের জন্য নয়।  ভালো সংগ্রাহকদের কাছে এর মূল্য রয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ