ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ইন্দোনেশিয়া

    পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ইন্দোনেশিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাম তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া।  আগামী সোমবার থেকে এটি কার্যকর করা হবে।

    বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। দেশটিতে পাম তেল সরবরাহ স্বাভাবিক হওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সরকার।

    পাম তেল রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ ইন্দোনেশিয়া। অভ্যন্তরীণ ভোজ্য তেলের ক্রমবর্ধমান মূল্য নিয়ন্ত্রণ করতে অপরিশোধিত পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটি। তা কার্যকর হয় গত ২৮ এপ্রিল।  সেদিন থেকে পাম তেল ও কিছু ডেরিভেটিভ পণ্যের চালান বন্ধ করে দেয় দেশটি। এর ফলে বিশ্বব্যাপী উদ্ভিজ্জ তেলের বাজার বেশ ভাল রকমের ধাক্কা খায়। এর প্রভাব বাংলাদেশের তেলের বাজারেও পড়েছে।

    এদিকে পাম তেল রপ্তানির নিষেধাজ্ঞার বিরুদ্ধে দুদিন আগে ইন্দোনেশিয়ার কৃষকরা রাজধানী জাকার্তাসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন। রপ্তানি নিষেধাজ্ঞার কারণে কৃষকদের আয় অনেকাংশে কমে গেছে। বিক্ষোভকারী কৃষকদের একটি দল জানিয়েছে, রপ্তানি নিষেধাজ্ঞার পর থেকে পাম ফলের দাম আঞ্চলিক ভাবে ৭০ শতাংশ নিচে নেমে গেছে। কৃষকদের বিক্ষোভের পরই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানাল দেশটির সরকার।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ