ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

    চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় জাহির (৩০) নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। ১০ হাজার টাকা জারিমানা অনাদায়ে আরো তিনমাস কারাদন্ড প্রদান করা হয়েছে।

    দন্ডপ্রাপ্ত জাহির চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গড়াই পাড়ার গ্রামের আশরাফুল ইসালমের ছেলে। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম এই দন্ড প্রদান করেন।

    চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত সরকারি কৌশুলী আঞ্জুমান আরা জানান, ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর সদর উপজেলার জনতার হাট এলাকা থেকে ১৪টি পলেথিনের প্যাকেটে থাকা ১ কেজি ১২৫ গ্রাম হেরোইনসহ জাহিরকে র‌্যাব সদস্যরা আটক করে। 

    এঘটনায় ওই দিন রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় র‌্যাব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে ওই বছরের ২০ অক্টোবর তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ পরিদর্শক ওসমান গনি আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলার স্বাক্ষ্যগ্রহণ ও শুনানী শেষে বিচারক আসামীর উপস্থিতিতে এই দন্ডাদেশ প্রদান করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ