ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • ২৩ মে'র মধ্যে সকল অমীমাংসিত মিউটেশন মিমাংসা করার নির্দেশ ইউএনও'র 

    ২৩ মে'র মধ্যে সকল অমীমাংসিত মিউটেশন মিমাংসা করার নির্দেশ ইউএনও'র 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ২৩ মে বিকাল ৫ টার মধ্যে ভূমি মালিকদের অমীমাংসিত সকল  আবেদন মিমাংসা করার জন্য করতে হবে  ভূমি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আমীনুল ইসলাম। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন তিনি। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ  নির্দেশ দেন। 

    তিনি আরও বলেন,' ভূমি সংক্রান্ত কাজে দালাল সৃষ্টির নেপথ্যে সেবাগ্রহীতারা। কারন তারা সরাসরি ভূমি অফিসে এসে প্রথমেই দালাল খোঁজ করে। সেবাগ্রহীতারা যাদি সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে তাহলে দালালের প্রয়োজন হয় না। ভোগান্তির শিকার হতে হয় না।

    দালালরা সেবাগ্রহীতাদের সাথে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়। এব্যাপারে কর্মকর্তারা জানে না। যদি ভূমি অফিসের কোন স্টাফ বা কর্মকর্তা দূর্নীতির সাথে জড়িত থাকে সরাসরি আমাকে জানাবেন। আমি তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো'।

    "ভূমি অফিসে না এসে ভূমি সেবা গ্রহণ করুণ"এ প্রতিপাদ্য কে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে  আলোচনার মধ্য দিয়ে  ভুমি সেবা সপ্তাহ ২০২২ এর উদ্বোধন করা হয়েছে।

    বৃহস্পতিবার সকালে বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইকবাল আহমেদ আজাদ, বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাহাবুবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জহিরুল হাসান অরুণ, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন ঢ়ারী, মাধবপাশা ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, কেদারপুর ইউপি চেয়ারম্যান মো. নূরে আলম বেপারী প্রমূখ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ