ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • গৌরনদীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার: গ্রেপ্তার ১

    গৌরনদীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার: গ্রেপ্তার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অপহরণের চারদিন পর বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী (১৫)কে উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। এ সময় কলেজ ছাত্র মাসুদ হাওলাদার (১৭) কে গ্রেপ্তার করা হয়। 

    বৃহস্পতিবার সকালে গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের চরকুতুবপুর গ্রাম থেকে অপহৃতা ওই ছাত্রীকে উদ্ধার ও  মাসুদকে গ্রেপ্তার করা হয়। 

    মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

    মামলার বাদি জানান, উপজেলার চরকুতুবপুর গ্রামের কালাম হাওলাদারের ছেলে মাসুদ হাওলাদার স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই তার কন্যাকে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি জানতে পেরে মাসুদকে নিষেধ করলে কন্যাকে অপহরণের হুমকি দেয়। গত ১৪ মে রাতে প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের বাইরে বের হলে ওৎ পেতে থাকা মাসুদ ও তাঁর ২/৩ সহযোগী স্কুল পড়ুয়া কন্যাকে অপহরণ করে নিয়ে যায়।

    মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই কামাল হোসেন জানান, এ ব্যাপারে  অপহৃতার বাবা বাদি হয়ে মাসুদ হাওলাদারের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামি করে বুধবার সকালে গৌরনদী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।  গ্রেপ্তারকৃত মাসুদকে ওই দিন দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন। ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ২২ ধারায় জবানবন্দির জন্য ভিকটিমকে আদালতে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ