বাবুগঞ্জে সরকারিভাবে বোরো ধান সংগ্রহের উদ্বোধন

বরিশালের বাবুগঞ্জে খাদ্যগুদামে উদ্বোধনের মধ্য দিয়ে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে উপজেলা খাদ্য গুদামে ধান সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমীনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, বাবুগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব , খাদ্য কর্মকর্তা রুবিনা পারভীন, খাদ্য পরিদর্শক(ভারপ্রাপ্ত) মো. আবু ইউসুফ আলী, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাড়ী, কেদারপুর ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারি, মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার (সাবেক) করিম হাওলাদার, মহিলা বিষায়ক কর্মকর্তা শামিমা ইয়াছমিন, বিমান বন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহম্মেদ মুন্না, বাবুগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আরিফ হোসেন, বাবুগঞ্জ দর্পনের প্রকাশক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আল আমিন, ইউপি সদস্য জাকির হোসেন প্রমুখ।
উপজেলা খাদ্য কর্মকর্তা জানান, চলতি মৌসুমে বাবুগঞ্জ উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ শত ৭৪ মেট্টিক টন। সরকারিভাবে প্রতি কেজি ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা।
এইচকেআর